মালদা

বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের কোপ গৃহবধূর গলায়

জানা গিয়েছে, ওই গৃহবধূ স্বামী ভিন রাজ্যে কাজ করে। সে তার তিন সন্তানকে নিয়ে বাড়িতে থাকতো। বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী যুবক সুকারী চৌধুরী তার দিকে কুনজর দিচ্ছিল। রবিবার গভীর রাতে ওই যুবক তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে তাকে গলায় চাকু দিয়ে আঘাত করে গলার নলি কেটে খুনের চেষ্টা করে ওই গৃহবধূকে। গৃহবধূর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা উঠে পড়লে, অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। আহত গৃহবধূকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। গৃহবধুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ। 

এবিষয়ে আহত গৃহবধূর বোন জানান, এদিন রাতে সুকারী তার দিদির ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। তাতে তার দিদি বাঁধা দেওয়ায় চাকু দিয়ে গলা কেটে দিয়ে পালিয়ে যায় সুকারী। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/BQyKn5LzhgA